,

সুচিকে সতর্ক করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে সতর্ক করে বলেছেন, ‘রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন দেশটির সুনাম ক্ষুণ্ন করছে।’

বিবিসির খবরে জানা যায়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা সুচিকে আহ্বান করেন- তিনি যেন তার ‘অসাধারণ গুণগুলো ব্যবহার করে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে ভুল বুঝাবুঝির ইতি টানেন।’

জনসন আরও বলেন, ‘মিয়ানমারের অং সান সুচি সত্যিই আমাদের সময়ের অন্যতম অনুপ্রেরণাদায়ী চরিত্র। কিন্তু রোহিঙ্গাদের প্রতি আচরণ দেশটির সুনাম ক্ষুণ্ন করছে।’

বরিস জনসন আশা প্রকাশ করেন, সংঘাতের ইতি ঘটিয়ে দেশকে একতাবদ্ধ করবেন সুচি এবং রাখাইন রাজ্যে মুসলিম ও অন্য সম্প্রদায়ের লোকদের নিয়ে ভুল বুঝাবুঝি ও নিপীড়ন বন্ধ হবে।

এক সপ্তাহ ধরে সংঘাতে ৬০ হাজারের মতো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের দিকে সরে এসেছে। চারশর মতো লোক নতুন এই সংঘর্ষে নিহত হয়েছে।

পালিয়ে আসা রোহিঙ্গারা জানাচ্ছেন, বর্মি সেনা বাহিনী ও দাঙ্গাবাজ বৌদ্ধরা মিলে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে ও গুলি করে হত্যা করছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক