সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার বিস্ফোরণ ‘ভয়ঙ্কর’, আতঙ্কে ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে উত্তেজনা বাড়িয়ে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তারই জের ধরে পরমাণু বোমা পরীক্ষা সফল, উত্তর কোরিয়া এই ঘোষণা করার পরেই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্যুইট করে এই বিস্ফোরণের ঘটনাকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের জন্য এই ধরনের বিস্ফোরণ পরিপন্থী বা শত্রুতামূলক বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। ঘটনার কয়েক ঘণ্টা পরেই এই ট্যুইট করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘উত্তর কোরিয়া হলো একটি নিষ্ঠুর দেশ যা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের দাবি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনাতেও কোনো লাভ হবে না। কারণ উত্তর কোরিয়া কিছুই বুঝতে রাজি নয়।

এদিনের এই হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রভাবে চীনের বহু মানুষকে ঘর ছেড়ে পালাতে হয়। ভূমিকম্পে কেঁপে ওঠার পরেই ঘর ছাড়েন বহু মানুষ। এর আগের বারের বিস্ফোরণের থেকে এর শক্তি ১০ গুন ছিল বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, এই বিস্ফোরণের বৃহত্তর প্রভাব পড়তে পারে। বিশ্ব জুড়ে বিভিন্ন দেশ এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে সবথেকে বড় পরমাণু পরীক্ষা করেছে। বিস্ফোরণের জেরে ভূকম্পন তৈরি হয়েছে। এই কম্পনের মাত্রা ছিল ৬.৩ মাত্রা। এমনই দাবি করেছে জাপান সরকার। টোকিও আরও দাবি করেছে, এখন পর্যন্ত বৃহত্তম পরমাণু পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। রবিবারের সকালেই প্রবল কম্পনে কেঁপে উঠেছিল কোরীয় উপদ্বীপ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা