,

নাসিরনগর কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী

news-image

আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে আজ রবিবার “ঈদ পূর্ণমিলনী,আলোচনা সভা, ইনডোর গার্ডেন উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরনী” অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ডাক্তার রুকন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে মশিউর রহমান লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক ও অর্থ মন্ত্রনালয়ের উপসচিব মফিজ উদ্দীন আহমেদ ফরিদ । বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.হাফিজ উদ্দিন ভূঁইয়া,কুন্ডা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল ভূঁইয়া,সাবেক সভাপতি সেলিম মোল্লা,প্রধান শিক্ষক শহীদুল হক,প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাইদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জারু,অধ্যাপক নেপাল চন্দ্র চৌধুরী,সাদা মনের মানুষ সুধীর চন্দ্র বর্ধন। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন উপ-কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরি মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । পরে বিদ্যালয়ে ইনডোর গার্ডেন উদ্বোধন করেন উপসচিব মফিজ উদ্দীন আহমেদ ফরিদ ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ