,

ডোকলাম ইস্যুতে ভারতের পাশেই রাশিয়া, চিন্তিত চীন

news-image

অনলাইন ডেস্ক : ডোকলাম বিবাদে ফের ধাক্কা চীনের। চীনের পরিকল্পনা নস্যাৎ করে ভারতের পাশেই দাঁড়ালো বিশ্বস্ত বন্ধু রাশিয়া।

ব্রিকস সামিটের আগেই চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সাফ জানিয়েছেন, ডোকলামে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিক দুই দেশ।

তার এই বক্তব্যে সাফ হয়ে গেল যে, সীমা বিবাদ নিয়ে ভারতের উপর কোনও চাপ সৃষ্টি করবে না মস্কো। ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের জন্য ভারতকে চাপ দিক রাশিয়া, এমনটাই চাইছিল চীন। এনিয়ে বেশ কয়েকবার মস্কোর সঙ্গে দরবারও করেছে বেইজিং। তবে দীর্ঘদিনের বন্ধু ভারতের পাশেই যে থাকছে ক্রেমলিন, তা স্পষ্ট করে দিয়েছে দেশটি।

চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে দেনিসোভ বলেন, “ভারত ও চীন দু’দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে রাশিয়ার। তাই দু’দেশের মধ্যে সীমা বিবাদ কোনও মতেই কাম্য নয়। তবে এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যেই সমস্যা মিটিয়ে নিক বেইজিং ও দিল্লি। ”

বিশেষজ্ঞরা মনে করছেন ঘুরিয়ে চীনকেই বার্তা দিয়েছে রাশিয়া। ডোকলাম বিবাদকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার বেইজিংয়ের চেষ্টায় বাদ সেধেছে মস্কো। ফলে ব্রিকস সামিটে ভারতকে চাপে ফেলার চীনা চেষ্টা বিফল হয়েছে। রবিবার থেকে চিনে শুরু হতে চলেছে পঞ্চদেশীয় ব্রিকস সামিট। উপস্থিত থাকছেন ভারত, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা ও চীনের প্রতিনিধিরা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক