,

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির নোবেল বিজয়ী অং সান সুচি সাফ জানিয়ে দিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে তিনি কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন।

শনিবার কুয়ালালামপুরে রোহিঙ্গাদের সংহতি সমাবেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ কথা জানান। তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে সাক্ষাতের অনুমতি চান। এ সময় সুচি মুখের ওপর বলে দেন- ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে চাইলে আপনার সঙ্গে সাক্ষাতে আমি আগ্রহী নই’।

এ সময় মিয়ানমার রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ চালাচ্ছে বলেও অভিযোগ করে নাজিব রাজাক বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিগগিরই রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের এই অত্যাচার বন্ধ করতে হবে। ’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক