,

ভারতজুড়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গোটা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। শনিবার সকাল থেকেই কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কলকাতায় সবচেয়ে বড় জামাতটি হয় রেড রোডে। সকাল ৯ টায় কলকাতার রেড রোডে শুরু হয় ঈদের নামাজ। হাজার হাজার মুসল্লী পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

রাজ্যের বিভিন্ন জেলাতেও এই দিনটি পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

মুসলমান সম্প্রদায়ের কাছে দিনটি ত্যাগের। স্বভাবতই নমাজ আদায়ের পর মুসলমান সম্প্রদায়ের মানুষ যে যার সাধ্য মতো পশু কোরবানি দেন এবং তারপর গরিব-দুঃখীদের দানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করছেন। গতকাল অনেক রাত পর্যন্ত চলে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজাবাজার, খিদিরপুর, হেস্টিংসসহ অন্যান্য পশুর হাটে কেনা-বেচা চলেছে।

ভারতের রাজধানী দিল্লি, কেরালা, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, ত্রিপুরা, অাসামসহ দেশের প্রতিটি রাজ্যেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে ঈদুল আজহা। এ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

টুইট বার্তায় রাষ্ট্রপতি জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে আমার সকল ভারতবাসী বিশেষ করে ভারত ও সারা বিশ্বে বসবাসকারী আমার মুসলিম ভাই ও বোনদের শুভেচ্ছা।

মোদিও টুইট করে জানান, ঈদ-উল-আজহায় সকলকে শুভেচ্ছা। সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও একাত্মতার উদ্দীপনা যেন ফের আমাদের সমাজে উত্থাপিত হতে পারে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে