,

মুম্বাইয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা বাড়ি ধসে এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাড়িটির ধ্বংসস্তুপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে জানা গেছে। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মুম্বাই শহরের ভেন্ডি বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ধ্বংসপ্রাপ্ত ভবনটিকে ছয় বছর আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল।

ব্যস্ত ওই বাজার এলাকার মাওলানা শওকত আলী রোডের পুরনো ওই ভবনটিতে দুই ডজনেরও বেশি লোক বাস করতো বলে জানা গেছে। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল কর্মীরা। উদ্ধারকাজে সহায়তা করছে স্থানীয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক