সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় যখন সমুদ্রের ঢেউ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উপকূলীয় রাজ্য টেক্সাসে এখন যে অবস্থা বিরাজ করছে, তা কয়েক প্রজন্মে দেখা যায়নি। সবচেয়ে বেশি বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে রাজ্যের হিউস্টন শহরে। প্রায় পুরো হিউস্টন শহর ডুবে আছে হ্যারিকেন হার্ভির প্রভাবে ভারি বৃষ্টি সৃষ্ট বন্যায়। হেলিকপ্টার থেকে তোলা ছবিতে শুধু হিউস্টনের গাছের মাথাগুলোই দেখা যাচ্ছে। ফ্লাইওভার থেকে রাস্তার ওপর উঁচু স্ট্যান্ডে সিগন্যাল বোর্ড সবই এখন প্রায় পানির নিচে।
মহাসড়কে বন্যার পানি।

ছোট ছোট রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে আর হাইওয়েগুলোতে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। উপরের ছবিটি হিউস্টন থেকে বিউমন্ট যাওয়ার হাইওয়ে। সামনের সিগন্যাল স্ট্যান্ড না থাকলে তো এটিকে কোনোভাবেই চেনা যেত না।
হিউস্টনে বন্যা

স্মরণকালের ভয়াবহতম এ বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বন্যা ও ঘূর্ণিঝড়ে কত পরিমাণ বাড়ি ঘর ধংস হয়েছে তার কোনো হিসেব এখনো করা হয়নি। টেক্সাসের যে অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করেছে মঙ্গলবার সেই কর্পাস ক্রিস্টি এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, তিনি এমন এক ত্রাণ কার্যক্রম চান, যা ইতিহাস হয়ে থাকবে।
টেক্সাসে গেলেও সবচেয়ে বেশি উপদ্রুত এলাকা হিউস্টনে যাননি ট্রাম্প। হোয়িইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্টের অঅগমন উপলক্ষ্যে সেখানকার জরুরী ত্রাণ কার্যক্রমে যাতে কোনো ধরণের বিঘ্ন নসা ঘটে, তাই সেখানে যাননি ট্রাম্প।
এদিকে হিউস্টনে ভয়াবহতম এ বন্যার সুযোগ নিয়ে অনেকেই ডাকাতি ও লুটপাটে নেমেছেন। শহরে এমন দুঃসময়ে ডাকাতি, লুটপাটসহ যেকোনো অপ্রীতিকর ঘঢ়টনা এড়াতে সান্ধ্য আইন জারির দাবি জানিয়েছেন হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা