,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গাড়িচাপায় আবুল খায়ের (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বিকেল সাড়েঁ চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়ের জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কাউছার নামে আরেক আরোহী আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও  জানান, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পেছন দিক থেকে খায়ের ও কাউছারের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই খায়েরের মৃত্যু হয়। তবে কোন গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কাউছারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ