,

নাসিরনগরে পুলিশের অভিযানে আটক ব্যক্তির মৃত্যু

news-image
আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : নাসিরনগর থানা পুলিশের বিশেষ  অভিযানের সময় আটক এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।  নিহত ব্যক্তির নাম বকুল মিয়া  (৫০)। তিনি উপজেলার ফান্দাউক গ্রামের মৃত নুরুজ মিয়ার ছেলে । পুলিশের দাবি, বকুল একজন
মাদকসেবী এবং হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, থানার পুলিশের এস.আই সাধন কান্তি মজুমদারের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার গভীর রাতে ফান্দাউক গ্রামের বকুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বকুল মিয়াকে গাঁজাসহ আটক করে পুলিশ। আটকের পর অসুস্থ হয়ে পড়লে পুলিশসহ পরিবারের লোকজন  তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসা  হলে কর্তব্যরত চিকিৎসক  বকুল মিয়াকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ কাজী শাহরিয়ার বিন আজার জানান, আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর  জানান,বকুল মিয়ার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল । পুলিশ তাকে আটকের সে অসুস্থবোধ করে।
এসময় তার পরিবারের উপস্থিতি হৃদরোগে আক্রান্ত হয়ে বকুলের মৃত্যু হয়। তিনি আরও জানান, পরিবারের সদস্যরা তাঁর লাশ নিয়ে গেছেন। এ বিষয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। যে কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ দিয়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে