,

জাপানের ওপর দিয়ে আরো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে : কিম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন জাপানের ওপর দিয়ে আরো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ ছাড়া, উত্তর কোরিয়া এ ধরণের ক্ষেপণাস্ত্র ছোঁড়াকে মামুলি ‘পর্দা-উন্মোচন’ বলেও দাবি করেছেন তিনি। পিয়ংইয়ংয়ের গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘ নিন্দা জানানোর এবং আমেরিকা কঠোর হুমকি দেওয়ার পর এ বক্তব্য দিলেন তিনি।

এ ছাড়া, এই প্রথম জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া। কিমের বরাত দিয়ে এ খবর দিয়েছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ। এতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরকে লক্ষ্য করে ভবিষ্যতে আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে পিয়ংইয়ং। গুয়ামে মার্কিন অগ্রবর্তী ঘাঁটির ওপর আঘাত হানার পূর্ব প্রস্তুতি হিসেবেও গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অভিহিত করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ে হামলার প্রস্তুতি হিসেবে যে সামরিক মহড়া চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক