,

রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে : এআরএসএ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব প্রদান এবং অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ‘দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি’ (এআরএসএ)-এর মুখপাত্র পরিচয় দেয়া আবদুল্লাহ নামে এক ব্যক্তি।

প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দিয়ে ২৪ আগস্ট বৃহস্পতিবার রাতে রাখাইন রাজ্যে এক সঙ্গে ২৫ থেকে ৩০টি নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার করেন তিনি।

আবদুল্লাহ বলেন, স্বপ্রণোদিত হয়ে নয় বরং আত্মরক্ষার স্বার্থে এ হামলা চালানো হয়েছে। খবর এশিয়া টাইমসের।
মিয়ানমার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ওই হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮০ জন বিদ্রোহী, ১০ পুলিশ সদস্য, একজন সেনা সদস্য ও একজন অভিবাসন কর্মকর্তা। এছাড়া ৬ জন সাধারণ নাগরিক নিহত হন।

আবদু্ল্লাহর দাবি, ‘ওই হামলার দু’দিন আগেই সেনাবাহিনী এআরএসএ’র ঘাঁটিতে আক্রমণে প্রস্তুতি গ্রহণ করে। তাই আত্মরক্ষার্থে আগে থেকে পাল্টা হামলা ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প পথ ছিল না। ”

তিনি আরও দাবি করেন, উত্তর রাখাইনের তৃতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমান শহর মংডু এবং রাঢ়ড্যাং গ্রামের গ্রামগুলিতে সামরিক হামলা চালিয়ে তরুণ-তরুণীসহ ২৫ জনকে হত্যা করা হয়। তবে এশিয়া টাইমস এই দাবিটি নিশ্চিত করতে পারেনি।

২৮ আগস্ট সোমবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে এসব দাবি করে মুখপাত্র পরিচয় দেওয়া ওই ব্যক্তি। হামলার পরদিন ২৫ আগস্ট শুক্রবার হংকংভিত্তিক এশিয়া টাইমস আবদুল্লাহ’র বিশেষ এ সাক্ষাৎকারটি নেয়। তিনি নিজেকে এআরএসএ প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির মুখপাত্র হিসেবে দাবি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে