,

যৌনচক্র চালানোর অভিযোগে এবার আরেক ধর্মগুরু গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক :এবার যৌনচক্র চালানোর অভিযোগে স্বঘোষিত আরেক ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রাজধানী দিল্লিতে উচ্চবিত্তদের নিয়ে তিনি ওই যৌনচক্র চালাতেন বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শিব মূর্তি দ্বিবেদী নামের এই গুরু ভক্তদের কাছে পরিচিত ‘ইচ্ছাধারী বাবা’ নামে। গত ৩০ বছর ধরে এই কাজ করে যাচ্ছেন তিনি। দুই নারীকে চাকরি দেয়ার কথা বলে তাদের কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইচ্ছেধারী বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব দিল্লির ডিএসপি তার অফিসিয়াল টুইটার পেজে জানিয়েছেন, চাকরি দেয়ার নামে এক মহিলার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইচ্ছেধারী বাবা একসময় মাসে ২ হাজার টাকা করে রোজগার করতেন। কিন্তু গত কয়েক বছরে তিনি কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। সেক্স র‌্যাকেট চালানোর অভিযোগে ২০১০ সালে তাকে দিল্লি পুলিশের একটি দল গ্রেপ্তার করেছিল। সেই সময় পুলিশ তার বিরুদ্ধে ছয়টি মেয়েকে পাচারের অভিযোগ আনে।

প্রসঙ্গত, সম্প্রতি দুই নারীকে ধর্ষণের অভিযোগে ভারতের অত্যন্ত প্রভাবশালী ধর্মগুরু রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। তার সাজার পর থেকে একের পর এক তার অপকর্মের কাহিনী বেরিয়ে আসতে থাকে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এই ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ উঠলো।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক