,

তৃতীয় সন্তানের বাবা হলেন কিম জং উন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :তৃতীয় সন্তানের বাবা হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার ফার্স্টলেডি রাই সোল জু গত ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বিষয়টি অবহিত করে। তবে ছেলেসন্তান নাকি কন্যাসন্তানের বাবা হয়েছেন কিম তা জানা যায়নি।

গত কয়েকমাস ধরে কিমের স্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। গত বছর দীর্ঘ সময় ধরে রাই লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হচ্ছিল তিনি গর্ভবতী।

এর আগের গোয়েন্দা রিপোর্টে বলা হয়, রাই ২০০৯ সালে কিমকে বিয়ে করেন। এর পরের বছর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। ২০১৩ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান।

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সময়ে নতুন সংবাদটি প্রকাশ পেল। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি পূর্বদিকের একটি এলাকা থেকে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়ার আগে জাপানের আকাশসীমা অতিক্রম করে। নতুন করে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরো বেশি বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক