,

আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে পাকিস্তান !

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের প্রতিবাদে আমেরিকার সঙ্গে সবধরনের দ্বিপাক্ষিক আলোচনা, সফর সবকিছু আপাতত ছিন্ন করেছে পাকিস্তান। পাকিস্তান সরকারের তরফে এমন নির্দেশ দেওয়া হয়েছে, দাবি দেশটির সংবাদপত্র ডনের।

ইসলামাবাদের তরফে আরও বলা হয়েছে, আগামী মাসে পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসির মার্কিন সফরের আগে, পাকিস্তান ওয়াশিংটনের সঙ্গে কোনওরকমের প্রকাশ্য আলোচনায় বসবে না। পাকিস্তানের বিদেশমন্ত্রী খওয়াজা মহম্মদ আসিফ জানিয়ে দিয়েছেন, সম্প্রতি তাঁরা এক উচ্চপদস্থ মার্কিন আধিকারিকের পাকিস্তান সফর পিছিয়ে দিয়েছেন, কারণ এখন পরিস্থিতি সেই সফরের অনুকূল নয়।

বিশেষজ্ঞমহলের ধারণা, বাস্তবে ট্রাম্পের সমালোচনার প্রতিবাদেই পাকিস্তানের এই পদক্ষেপ। এমনকি গতসপ্তাহে পাক বিদেশমন্ত্রীর নিজের মার্কিন সফর বাতিল করার পরোক্ষ কারণ ট্রাম্পের পাকিস্তান সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য। মূলত, পাকিস্তানকে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য বলে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি তিনি একথাও বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া থেকে পিছিয়ে না আসে, তাহলে আন্তর্জাতিক মহল থেকে এখন যে সাহায্য পাচ্ছে ইসলামাবাদ, হয়তো সেটাও অনিশ্চিত হয়ে যাবে। ট্রাম্প বলেন, পাকিস্তানকে বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করা হচ্ছে। অথচ সেই টাকাই পাকিস্তান সন্ত্রাসকে মদত দেওয়ায় ব্যবহার করছে, মন্তব্য করেন ট্রাম্প।

এমনকি মার্কিন প্রশাসনের এই আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্যে একটি বিশেষ কমিটিও গঠন করেছে পাক সেনেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে