,

তৃতীয় সন্তানের বাবা হলেন উ. কোরীয় নেতা কিম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তৃতীয় সন্তানের পিতা হয়েছেন। আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে কয়েকমাস ধরে কিমের স্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। সংবাদ সংস্থা ইয়ুনহাপ দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ফাষ্ট লেডী রাই সোল জু গত ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বিষয়টি অবহিত করে।

গত বছর দীর্ঘ সময় ধরে রাই লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয় তিনি গর্ভবতী। জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সময়ে নতুন সংবাদটি প্রকাশ পেল। এর আগের গোয়েন্দা রিপোর্টে বলা হয়, রাই ২০০৯ সালে কিমকে বিয়ে করেন। এর পরের বছর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। ২০১৩ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক