,

ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে এবং মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় প্রদানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ সকারের প্রতি আবেদন জানিয়ে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সংগঠনের উপদেষ্টা গাজী ফয়েজ আহম্মেদ আল চিশতী। এ সময় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের আহ্বায়ক নজরুল ইসলাম মাষ্টার, মাঈনুদ্দিন টিটু, রওনক রুবেল, সালমা বেগম, এ্যামীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে তারা রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মানবিক কারণে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদশে আশ্রয় প্রদানে সরকারের প্রতি অনুরোধ জানান। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এবং অসুস্থদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ