,

ব্রিটিশ এমপিকে একদিনে ৬০০ বার হত্যা ও ধর্ষণের হুমকি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ এমপি জেস ফিলিপসকে মাত্র একদিনেই ৬০০ ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ২০১৫ সালে বার্মিংহাম ইয়ার্ডলি থেকে পার্লামেন্টের এমপি নির্বাচিত হন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছর একদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ৬০০ বার হত্যা ও ধর্ষণের হুমকি দেয়া হয়।

তিনি আরও জানান, হুমকিদাতাদের মধ্যে বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, ব্রিটিশ, বিদেশিসহ সব ধরনের মানুষই রয়েছে। তাদের মধ্যে একটিই মিল, সেটি হল তারা সবাই পুরুষ। এমন পরিস্থিতিতে তিনি জনজীবনে নারীদের সহায়তা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি করার আহ্বান জানান।

প্রসঙ্গত, ভার্চুয়াল জগতে ফিলিপসের বেশ জনপ্রিয়তা রয়েছে। তার টুইটার অনুসারীর সংখ্যা ৬২ হাজারেরও বেশি। দ্য টাইমসকে পৃথক একটি সাক্ষাৎকারে তিনি জানান, ধর্ষণের ঘটনা পরিহার করতে তিনি টুইটারের সেটিং পরিবর্তন করেছেন। এর পরেও থামেনি যৌন হয়রানি।

গত সপ্তাহে ভার্চুয়াল জগতে তাকে মোটা, কুৎসিত, যৌনতা সম্পর্কে অজ্ঞসহ বিভিন্ন হয়রানিমূলক মন্তব্য করা হয়। এক্ষেত্রে তিনি নিজের দলের সদস্যদেরকেই দোষারোপ করেন। তিনি বলেন, যৌনতার বিষয়ে তার দলের সদস্যদের তুলনায় ডানপন্থী সদস্যদেরকে মোকাবেলা করা সহজ।
এর আগে তিনি বামপন্থী সদস্যদেরকে ‘নিকৃষ্ট যৌনবাদী’ বলে আখ্যা দিয়েছিলেন। ফিলিপ বলেন, যখন মানুষ নিজেদেরকে সবচেয়ে ভালো মনে করে তখন পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক