,

বাবা গেলেন জেলে, খবরে এলেন রাধে মা!

news-image

অনলাইন ডেস্ক : ভারতে এই মুহূর্তে উত্তাল ভণ্ড ধর্মগুরু রাম রহিমকে নিয়ে। কেবল রাম রহিমই নন, এই সূত্রে আলোচনায় উঠে আসছে আরও নতুন ধর্মগুরুদের নাম।

সাজা পেয়েছেন ধর্ষক বাবা। তাঁর বিচার ঘিরে তাণ্ডব চালিয়েছে বাবার ভক্তরা। পাঁচকুলায় ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর এক ধর্মগুরু রাধে মা। জানালেন, যা ঘটেছে সবই কর্মফল ও ভগবানের ইচ্ছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাধে মা প্রশংসায় ভরিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বলেন, ‘‘মোদি-জিকে আমি সারা দেশের রাজা বলে মনে করি। তিনি সব সময়ই ভাল সিদ্ধান্ত নেন। ’’

সম্প্রতি বলিউড অভিনেতা ঋষি কাপুর তাঁর টুইটারে রাম রহিম সিংহ ছাড়াও, আসারাম বাপু, নিত্যানন্দ ও রাধে মা’কে কটাক্ষ করেন। সেই টুইটের প্রতি ক্ষোভ উগরে দিয়ে রাধে মা জানান, ভগবান শিব প্রবীণ অভিনেতাকে শাস্তি দেবেন। ৫২ বছরের সুখবিন্দর কাউর ওরফে রাধে মা’কে নিয়েও বিতর্ক কম নেই। সূত্র: এবেলা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক