মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ডোকলাম থেকে সৈন্য সরাচ্ছে চীন-ভারত

news-image

সংকট কাটল। টানা আড়াই মাস ধরে চলতে থাকা টান টান উত্তেজনারও অবসান ঘটতে চলেছে। ভারত, চীন ও ভুটান সীমান্তের বিতর্কিত ডোকলাম মালভূমি থেকে ভারত ও চীন সৈন্য সরিয়ে নিতে রাজি হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত এক বিবৃতিতে আজ সোমবার এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ডোকলাম বিতর্ক শুরু হওয়ার পর থেকে ভারত ও চীন দুই দেশই কূটনৈতিক যোগাযোগ চালিয়ে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ভারত তার স্বার্থ, উদ্বেগ ও অভিমত জানিয়ে এসেছে। এই তৎপরতার দরুনই ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত। সেই কাজ শুরুও হয়ে গেছে।

ভারতীয় কূটনৈতিক সূত্র অনুযায়ী, দুই দেশের বহু সৈন্য ডোকলামে রয়েছে। সেনা উপস্থিতি ছাড়াও রয়েছে অস্ত্র। অতএব সম্পূর্ণ সেনা প্রত্যাহারে দিন কয়েক সময় লাগতে পারে। তবে বেইজিং থেকে রয়টার্স জানিয়েছে, ভারত ইতিমধ্যেই তাদের সৈন্য ডোকলাম থেকে সরিয়ে নিয়েছে। চীনও সেনা সরাচ্ছে কি না, তা তারা এখনো জানায়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের বিবৃতিতে স্পষ্ট করে বলেনি, চীনও তাদের সৈন্য ডোকলাম থেকে সরিয়ে নিতে রাজি হয়েছে কি না। বস্তুত, ভারতীয় বিবৃতি এই বিষয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে চীন রাস্তা তৈরি বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে কি না, তা নিয়েও। কারণ, সংক্ষিপ্ত ওই বিবৃতি ছাড়া এখন পর্যন্ত এই সব ধোঁয়াশা ও প্রশ্নের উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি।

দুই দেশই ডোকলাম খালি করে দিলে অবশ্যই তা হবে ভারতের কূটনৈতিক জয়। কারণ, এই আড়াই মাস ধরে চীন বারবার ভারতকে ডোকলাম থেকে সরে যেতে বললেও ভারত সরেনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে জানিয়েছিলেন, সরতে হলে দুই দেশের সেনাদেরই সরে যেতে হবে। তারপর তিন দেশ একযোগে সমস্যার সমাধান করবে। কিন্তু চীন তা মানতে চায়নি।

ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সেই সময় নেওয়া হলো, যখন ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন শুরু হওয়ার মুখে। সেপ্টেম্বরের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত চীনে এই সম্মেলন বসছে। তাতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সংকট কাটানো ও উত্তেজনা প্রশমনের এই সিদ্ধান্ত।

চীন-ভুটান-ভারতের সিকিম রাজ্যের লাগোয়া ডোকলাম নিয়ে ভুটান ও চীনের মধ্যে বিরোধ রয়েছে। চলতি বছরের জুন মাসে চীনা ফৌজ ডোকলামে রাস্তা তৈরির উদ্যোগ নিলে নিরাপত্তার স্বার্থে ভারতীয় বাহিনী বাধা দেয়। ভারতের দাবি, ওই অংশ বিতর্কিত এবং তিন দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই ওই বিতর্কের মীমাংসা হতে হবে। চীনের দাবি, ওই অংশ তাদের।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু