মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাবা’র কাছে গিয়ে স্ত্রীকে হারান দিনমজুর কমলেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :স্বামী-স্ত্রী একসঙ্গে গিয়েছিলেন স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের আশীর্বাদ নিতে। বাবার আশীর্বাদে সংসারের নিত্য অভাব, অনটন, অশান্তি যদি ঘোচে- সেই আশাতেই ২০১৫ সালে রাজস্থানের জয়পুর থেকে হরিয়ানার সিরসায় পাড়ি দিয়েছিলেন দিনমজুর কমলেশ রাইগর ও স্ত্রী গুড্ডি দেবী।

পেয়েছিলেন গুরু গুরমিত রাম রহিমের সাক্ষাতও। ২৪ থেকে ২৮ মার্চ ডেরা সচ্চা সৌদার সদর দফতরের আশ্রমে থেকে ভেবেছিলেন, ‘দর্শন’ যখন হল, এবার ফিরে যাবেন জয়পুরে। কিন্তু ২৮ মার্চ সকালে ভেতর থেকে ডাক পড়ে গুড্ডির। এক ‘সেবকদার’ এসে কমলেশকে বলেন, ‘ডেরা প্রমুখের সেবা আছে। তোমার স্ত্রী তাতে স্থান পেয়েছে। সে ভাগ্যবতী।’ কমলেশ যেতে দেন স্ত্রীকে। ভেবেছিলেন, ভালোই হল। গুরুর নজরে কপাল ফিরবে।

তবে কপাল ফেরেনি, বরং পুড়েছিল। দুই দিন পরও গুড্ডি না ফেরায় কমলেশ খোঁজ নিতে যান ডেরার কর্মকর্তাদের কাছে। তাকে বলা হয়, ‘তোমার স্ত্রী ভালো আছে। তুমি এখন বাড়ি যাও। ঠিক সময়ে গুড্ডি ফিরে যাবে।’

কমলেশ যান সিরসা থানায়। সেখানে বলা হয়, ‘যেখান থেকে এসেছ, সেখানেও অভিযোগ করো।’ চার ও ছয় বছরের ছেলের হাত ধরে রাজস্থানে ফেরেন কমলেশ। জয়পুরের জহওর সার্কল থানায় ডেরা ও তার প্রধান গুরমিতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গুড্ডিকে ওই আশ্রমে সেবাদাসী করে রাখা হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি। শুরু হয় তদন্ত। কিন্তু তদন্তকারী অফিসারদের গা-ছাড়া মনোভাব দেখে আদালতের দ্বারস্থ হন কমলেশ।

তার আইনজীবী বাবুলাল বৈরোয়া বলেন, ‘প্রভাব খাটিয়ে তদন্ত হালকা করার চেষ্টা করছিল ডেরা। ২০১৫ সালের ২১ মে আদালতে শুনানির দু’দিন আগে কমলেশকে অপহরণ করে ডেরার লোকজন। কমলেশকে আদালতে নিয়ে গিয়ে মামলা তুলে নেয়ার পরিকল্পনা ছিল তাদের। আমি ওই দিন কমলেশকে আদালতে দেখতে পেয়ে দলবল নিয়ে ছাড়িয়ে আনি।’

তারপরও একাধিক বার সিরসার ডেরা সদরে স্ত্রীর খোঁজে গিয়েছিলেন কমলেশ। প্রতিবার তাকে বলা হয়, তার স্ত্রী সমাধিতে রয়েছেন। ঠিক সময় বাড়ি ফিরবেন।

আগামী ৭ সেপ্টেম্বর ফের শুনানি মামলার। তার আগে আদালত গুরমিতকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করায় কিছুটা বল পাচ্ছেন নিরাপদ স্থানে গা-ঢাকা দিয়ে থাকা কমলেশ। আশা, গুরমিতের শাস্তি হলে মুক্তি পাবেন গুড্ডি। কিন্তু কমলেশের ঘনিষ্ঠরা ততটা আশাবাদী নন। আইনজীবী বাবুলালের আশঙ্কা, ‘মেয়ে পাচার থেকে অঙ্গ বিক্রি- সব দুষ্কর্মই হয় সিরসাতে।’

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু