,

সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে-উবায়দুল মোকতাদির চৌধূরী

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধূরী বলেছেন, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যান্ত বেশী।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ চরচারতলা ইউনিয়নের আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, চলমান শিক্ষার মানউন্নয়নে পরিবারের অভিবাবকের সুদৃষ্টি রাখা উচিত। পরিবার ও শিক্ষকরা শিক্ষার্থীদের ৭০ ভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। স্কুলে যে কোন শিক্ষার্থী ৭০ ভাগ উপস্থিত থাকলে ফেল করার সম্ভাবনা তেমন থাকে না। শিক্ষকদের উদ্যেশ্য করে তিনি বলেন, ঘড়ির কাটা ধরে শিক্ষকরা স্কুলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে হবে।
চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলাল শাঁ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়ছার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মো. সফিউল্লাহ মিয়া,যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৫৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত আলাল শাঁ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ