,

ভারতের পতাকা পোড়াল নাগা তরুণী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :স্বাধীনতার দাবিতে ভারতের নাগাল্যান্ড রাজ্যের এক তরুণী দেশটির পতাকা পুড়িয়েছেন। ইউটিউবে ছাড়া এক ভিডিওতে ওই তরুণী পতাকা পোড়ানোর পাশাপাশি স্বাধীনতার জন্য পাকিস্তানের সাহায্যও কামনা করেন। এদিকে ভারতের জাতীয় পতাকার এমন অবমাননার তদন্তে নেমেছে নাগাল্যান্ডের পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, প্রায় ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও প্রতিবেশী চীনের তৈরি বলে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সন্দেহ করছে। তবে এখনই কোনো সিদ্ধান্তে না এসে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

ভিডিওতে ওই তরুণী বলেন, ‘প্রথমেই আমি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে বলছি- নাগারাও ১৪ আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকে। কারণ এই একই দিনে নাগারাও ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়। যে স্বাধীনতার স্বাদ আপনারাও এই দিন পেয়েছেন।’

‘দুর্ভাগ্যবশত ব্রিটিশরা চলে ‌যাওয়ার পর পাকিস্তান স্বাধীনতা পেলেও এখনো আমরা ভারতের গোলাম হয়েই রয়েছি। নাগারা এখনো স্বাধীনতার জন্য লড়াই করছে, যেমনটা করছে কাশ্মীর ও পাঞ্জাবের জনগণ’ যোগ করেন তিনি।

এসময় ভারতের পতাকা হাতে নিয়ে ওই তরুণী পাকিস্তানের উদ্দেশে বলেন, ‘নাগাদের স্বাধীনতায় আপনাদের সাহায্য চাইছি। ভারতের পতাকা জ্বালিয়ে দেয়াই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ।’

পতাকা পুড়িয়ে আবারও বক্তব্য দেন অজ্ঞাতপরিচয় ওই তরুণী। তিনি বলেন, ‘আমরা ভারতীয় নই। এদেশের হয়ে থাকতেও চাই না। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনটিকে আমরা কালো দিন হিসেবে মনে করি।’

ভিডিওতে তরুণী আরও বলেন, ‘আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং সেনাবাহিনী আছে। তাহলে কেন আমরা ভারতের গোলামি করব? আমরা স্বাধীনতা চাই।’

ভিডিওর শেষ দিকে মহাত্মা গান্ধীর বক্তব্য উদ্ধৃত করে তরুণী বলেন, তিনি নাগাদের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন। গান্ধী বলেছিলেন, ‘ভারতীয় ফেডারেল ব্যবস্থায় নাগারা আসতে না চাইলে তাদের জোর করা হবে না। কোনো নাগাকে হত্যা করার আগে আমাকে গুলি করুন।’

পুরো ভিডিওটি নিয়ে এখন তদন্তে নেমেছে রাজ্যের গোয়েন্দা বিভাগ। তাদের দাবি, ভিডিওতে তরুণীর উচ্চারণ নাগাদের মত নয়। সম্ভবত ভিডিওটি চীনে ধারণ করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক