,

কে মারল শিশুটিকে ?

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মোহল্লা গ্রামে চার বছরের শিশু আব্দুর রহমানের মৃত্যুরহস্যের কূল-কিনারা এখনো হয়নি। গতকাল শুক্রবার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, রহমান মোহল্লা গ্রামের নোয়াব শরীফের ছেলে। নোয়াব বছর তিনেক আগে প্রথম স্ত্রীকে ঘরে রেখেই আরেকটি বিয়ে করেন। এ অবস্থায় প্রথম স্ত্রী অর্থাৎ রহমানের মায়ের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। বাবা ও সৎমায়ের সঙ্গেই থাকত শিশু রহমান। গত বৃহস্পতিবার দুপুরে দাদির সঙ্গে কথা বলে সে ঘর থেকে বের হয়। বিকেলে ‘বড় বাড়ি’র ছাদে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ব্যাপারে পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফারুক গতকাল বিকেলে বলেন, ‘শিশু আব্দুর রহমান একা ছাদের ওপরে যায়।
ছাদে কিছু বালু রাখা ছিল। সেখানে সে মারা যাওয়ার মতো বিপজ্জনক কিছু ছিল না। ’
অন্যদিকে নবীনগর থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, ‘শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার মৃত্যু রহস্যজনক। আমরা ঘটনার তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ