,

আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারন সম্পাদক পদে শাহিন শিকদার নির্বাচিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারন সম্পাদক পদে ক্রীড়া সংগঠক শাহিন শিকদার নির্বাচিত হয়েছেন। নির্বাচনে শাহিন শিকদার পেয়েছেন ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাইফুর রহমান মনি পেয়েছেন ৩৪ ভোট। নির্বাচনে ৮৭ ভোটের মধ্যে ভোট প্রদান করেন ৮৩ জন ভোটার। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে ভোট গ্রহন হয়। শনিবার সকাল ৮টা থেকে বিকেট ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। নিবাচনে শুধু মাত্র সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নাছির আহমেদকে নির্বাচন করা হলেও উনার মৃত্যুতে এ পদটি খালি হওয়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার প্রস্তাব করে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি পদে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাইফুর রহমান মনিকে নির্বাচিত করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের রিটার্নি অফিসার মো. জাহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পদাধীকার বলে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়ছার সভাপতিসহ সর্বমোট ১৭ টি পদে নির্বাচন করার কথা থাকলেও সাধারণ সম্পাদক ও সভাপতি ছাড়া বাকি পদগুলোতে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এ কমিটি আগামীদিনে উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সাধারন সম্পাদক শাহিন শিকদার বলেছেন, জয় পরাজয় যাই হয়েছে আগামীদিনে সকলকে নিয়ে ক্রীড়া সংস্থার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং নির্বাচেন বিজয়ী হওয়ায় সকল ভোটার ও শুভনুদ্ধায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে