,

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রী উত্ত্যক্তের দায়ে দুই বখাটের কারাদণ্ড

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা তাদের প্রত্যেকেকে দুই মাসের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নবীনগর পৌর এলাকার উত্তর পাড়ার মৃত আবদুর রহিমের ছেলে ফয়সাল আহম্মেদ তপু (২২) ও পার্শ্ববর্তী ভৈরব উপজেলার গাঙ্গকুল হাটি গ্রামের হেলাল মিয়ার ছেলে মুসা (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফয়সাল স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে এবং মুসা নবম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকসহ উত্ত্যক্তের শিকার ছাত্রীদের অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ দেন। পরে শুক্রবার বিকেলে দশম শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্থানীয় গার্লস স্কুলের সামনে ফয়সাল তাকে উত্ত্যক্ত করলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ।

একই সময়ে নবম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্থানীয় জল্লা রাস্তায় মুসা তাকে উত্ত্যক্ত করলে তাকেও আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের প্রত্যেকেকে দুই মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে