,

ব্রাসেলসে সেনাদের ওপর চাপাতি হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে টহলরত দুই সেনা সদস্যের ওপর চাপাতি হামলা করেছে এক দুর্বৃত্ত। হামলার শিকার দুই সেনার একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে চাপাতির আঘাতে ক্ষত হয়েছে।

তবে এসময় গুলিতে ত্রিশ বছর বয়সী ওই হামলাকারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত করা হয়নি।

দেশটির কর্তৃপক্ষ জানায়, ওই হামলাকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে মারা যায়।

গত বছর এক সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হবার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিতে শুরু করে।

গত জুন মাসেই ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে দেশটির সেনারা।

এ অবস্থায় ব্রাসেলসের কেন্দ্রস্থলে থাকা বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এই চাপাতি হামলার ঘটনা ঘটল।

কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, চাপাতি হাতে যে ব্যক্তিটি ওই দুই সেনা সদস্যের উপর আক্রমণ চালায় সে ‘সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত ছিল না’ কিন্তু হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে।

প্রসিকিউটরের কার্যালয় বলছে, শুক্রবারের ওই হামলাটিকে একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী রায়ান ম্যাকডোনাল্ড টুইটারের লিখেছেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন তারপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেন। খবর বিবিসি অনলাইন।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে