সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মগুরুর রায় নিয়ে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

news-image

আন্তর্জাতি ডেস্ক : ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের দায়ে আদালত দোষী সাব্যস্ত করার পর সহিংসতায় অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আড়াই শতাধিক।

এর মধ্যে ৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে, নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, নাটকের শুরু ২০০২ সালে। ডেরা সাচ্চা সওদার প্রধান বাবা গুরমিত রাম রহিম সিংহের নামে নিজের এক শিষ্যকে ধর্ষণের অভিযোগ আনেন।

অজ্ঞাতনামা জনৈক চিঠি পাঠান তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর কাছে। সেই চিঠির ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে পাঞ্জাব ও হারিয়ানা হাইকোর্ট মামলা শুরু করে রাম রহিমের বিরুদ্ধে। সিবিআইকে আদালত নির্দেশ দেয় এই অভিযোগ তদন্ত করে দেখার। ১৫ বছর পরে সেই মামলার রায় দিল হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত। শুক্রবার দোষী সাব্যস্ত হন ৫ কোটি ‘সন্তানের’ বাবা। সোমবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। আইন অনুযায়ী তার সাত বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে হরিয়ানা রাজ্যের পাঁচকুলায় বিশেষ আদালতে রায় ঘোষণার পর তার হাজার হাজার ভক্ত যানবাহন, ভবন ও রেলস্টেশনে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে। এতে পাঁচকুলাতেই রাম রহিমের ভক্ত, বিক্ষোভকারীদের ২৯ জন প্রাণ হারিয়েছেন। সিরসার মারা গিয়েছেন আরও ২ জন। রায়কে কেন্দ্র করে গন্ডগোলের জেরে আহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে।

সহিংসতা হরিয়ানা ও পাঞ্জাবের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার পর রাম রহিম সিংয়ের শহর সিরসায় সেনা মোতায়েন করা হয়েছে। তার আড়াই হাজার অনুসারীকে গ্রেফতার করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ কোম্পানি আধাসামরিক বাহিনী এবং ৫০ হাজার পুলিশকর্মী নিয়োগ করেছে হরিয়ানা সরকার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা