,

৭১ বছরের সাজা, খুশিতে অপরাধীর হাততালি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে হত্যার মামলার আসামিকে ৭১ বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সাজা শোনার পর খুশিতে হাততালি দিতে থাকেন ক্যামেরন উইলসন (২০) নামের ওই ব্যক্তি।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম আইওএল জানায়, আদালতে ক্যামেরনের বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে পাঁচটি হত্যা, একটি ধর্ষণ ও তিনটি হত্যাচেষ্টা রয়েছে। সর্বশেষ তিনি এক নারীকে ধর্ষণ ও ৯৮ বার ছুরিকাঘাত করে হত্যা করেন বলে প্রমাণিত হয়।

রায় শোনার পর কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় আনন্দে ফেটে পড়েন ক্যামেরন। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত, আমি বেঁচে থাকলাম।’

এ সময় ক্যামেরনের হামলায় আক্রান্তদের পরিবারের সদস্যরা ‘তুমি জাহান্নামে পচবে’ ও ‘খুনি’ বলে চিৎকার করতে থাকে।

লেতিকা মুর নামে এক নারীকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয় আদালতে। রায়ের পর লেতিকার বাবা চার্লস বলেন, ‘আমি প্রতি রাতে আমার সন্তানের জন্য কাঁদি। সে আমার সবকিছু ছিল। সে (ক্যামেরন) আমার শক্তির উৎস কেড়ে নিয়েছে। সে (লেতিকা) আমাদের কাছে আর কোনোদিন ফিরে আসবে না।’

চার্লস আরো বলেন, ‘আমরা যেভাবে বিষয়টি অনুভব করি, তাঁকেও (ক্যামেরন) অনুভব করতে হবে। তাঁকে যেন কেউ দেখতে না পায়। তাঁর পরিবারও না। তিনি একজন সিরিয়াল কিলার।’

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা