সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাম রহিমের যে ১০টি বিষয় আপনি জানেন না

news-image

অনলাইন ডেস্ক : নিজেকে ধর্মগুরু হিসেবে দাবি করেন গুরমিত রাম রহিম সিং। তিনি ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আর এরই জের ধরে ভারতের একাধিক শহরে শুরু হয়েছে সহিংসতা। হরিয়ানার পঞ্চকুলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩০ জন।

কে এই রাম রহিম সিং? এত প্রভাবই বা কেন তাঁর? বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম তুলে ধরেছে রাম রহিম সম্পর্কে বিচিত্র সব তথ্য।

১. দি ইন্ডিয়ান এক্সপ্রেস ২০১৫ সালে ভারতে সবচেয়ে বেশি ক্ষমতাধর ১০০ জনের একটি তালিকা করে। ওই তালিকার একজন রাম রহিম সিং। ভারতের উত্তরাঞ্চলের রাজ্য হরিয়ানার সিরসায় থাকেন তিনি। ‘দেরা সাচ্চা সৌদা’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। তাঁর দাবি, এটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে ওই প্রতিষ্ঠানের মোট ৪৬টি আশ্রম আছে।

১৯৯০ সালে তিনি ওই প্রতিষ্ঠানের দায়িত্ব নেন।

রাম রহিম সিং দাবি করেন, সারা বিশ্বে তাঁর ছয় কোটি অনুসারী আছে।

২. কেবল আধ্যাত্মিক গুরু নন তিনি। রাম রহিম সিং বহুমাত্রিক গুণের অধিকারী। অন্তত তাঁর ওয়েবসাইটে দেওয়া তথ্যে তাই বলা আছে। সেখানে লেখা আছে তিনি একজন আধ্যাত্মিক সাধু, লেখক, সংগীতজ্ঞ, গায়ক, পরিচালক, বিজ্ঞানী, নারীবাদী, ইয়ুথ আইকন, সাহিত্যিক, খেলোয়াড়, পুষ্টিবিদ, সমাজ সংস্কারক।

৩. ভারতে ৩৬ জন ভিভিআইপি মান নিয়ে চলাফেরা করেন। রাম রহিম তাঁদের একজন।

৪. রাম রহিম বিবাহিত। তিনি দুই মেয়ে ও এক ছেলেসন্তানের জনক।

৫. চারটি চলচ্চিত্র নির্মাণ করেছেন রাম রহিম। নিজেই এসব চরিত্রে অভিনয় করেছেন। এসব চলচ্চিত্রে তিনি বিভিন্ন অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করেন। এসব ছবিতে তিনি বেশ রঙিন পোশাক পরেন, মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন অ্যাকশন দেখান।

তিনি গান গেয়েছেন। এসব গান মিউজিক ভিডিও আকারে প্রচারিতও হয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে রাম রহিম জানান, যুব সম্প্রদায় ধর্মীয় আলোচনা না শুনে সিনেমা হলে চলে যায়। এ কারণে তিনি ওই মাধ্যম ব্যবহার করে তরুণদের কাছে চলে গিয়েছেন।

৬. চলচ্চিত্রের জন্য রাম রহিম ভারতের গুরুত্বপূর্ণ স্বীকৃতি দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন। শুধু তাই নয়, একটি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও দিয়েছে তাঁকে।

৭. বিশ্বরেকর্ড করাতে রাম রহিমের জুড়ি নেই। ৫৩টি বিষয়ে বিশ্বরেকর্ড করেছেন তিনি। এর ১৯টির স্বীকৃতি দিয়েছে স্বয়ং ওয়ার্ল্ড গিনেজ বুক! এর মধ্যে আছে রক্তদানের জন্য সবচেয়ে বড় আয়োজন করা, বড় শুভেচ্ছা কার্ড তৈরি করা, বৃহৎ চক্ষু সেবাদান কেন্দ্র করা।

৮. অভিযোগ, বিতর্ক বেশ কয়েকবার উঠেছে রাম রহিমকে নিয়ে। ২০০২ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ব্যাপারে বেনামে চিঠি পাঠানো হয় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে। ওই সময় ‘দেরা সাচ্চা সৌদা’র ব্যবস্থাপকদের একজন রণজিৎ সিং নিহত হন। ওই হত্যাকাণ্ডের অভিযোগের তীরও প্রতিষ্ঠানের প্রধান রাম রহিমের বিরুদ্ধে।

৯. ২০১২ সালে আশ্রমের ৪০০ সাধুকে নপুংসক করে দেওয়ার অভিযোগ ওঠে দেরা সাচ্চা সৌদার বিরুদ্ধে। প্রতিষ্ঠানের কর্ণধার রাম রহিম ওই নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ।

১০. ২০০২ সালে নিহত হন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। তিনি ‘দেরা সাচ্চা সৌদা’র কর্মকাণ্ড নিয়ে লেখালেখি শুরু করেছিলেন। তদন্তে ওই প্রতিষ্ঠানের কিছু অবৈধ কর্মকাণ্ডের বিষয়ও বের করে আনেন। ওই সাংবাদিক হত্যা মামলায় রাম রহিম অভিযুক্ত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা