,

যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন ‘হার্ভে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানতে যাচ্ছে তিন নম্বর ক্যাটাগরির ভয়াবহ হারিকেন ‘হার্ভে’। হারিকেনটি বর্তমানে মেক্সিকো উপসাগরে অবস্থান করছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এটি টেক্সাস উপকূলে আঘাত হানতে পারে।

গত ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে তিন নম্বর ক্যাটাগরির এ হারিকেনটি সবচেয়ে শক্তিশালী। এর আগে, ২০০৫ সালে উইলমা নামের এ ধরনের শক্তিশালী একটি হারিকেন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল। উইলমার আঘাতে নিহত হয়েছিল ৮৭ জন।

জাতীয় হারিকেন সেন্টার জানায়, হারিকেন কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এটি আরো বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে হোস্টন ও আশেপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে। টেক্সাসের প্রাণকেন্দ্রে অবস্থিত তেল শোধনাগার শিল্প এলাকায়ও ঝড় আঘাত হানতে পারে।

নিম্নাঞ্চল থেকে স্থানীয়দের সরে আসার এবং সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন উপকূলীয় শহর কোরপাস ক্রিস্টির মেয়র জো ম্যাককম্ব। সূত্র: ইএসএ টুডে

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা