,

টাইফুন হাতোর তাণ্ডবে নিহত ১২

news-image

চীনের দক্ষিণাঞ্চলজুড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাতোর তাণ্ডবে ১২ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছেন। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে এক দশকের বেশি সময় আগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও বাপেক্সের করা দুটি চুক্তি অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট।

বিবিসি জানিয়েছে, দশ মাত্রার এই টাইফুন হংকং পেরিয়ে বুধবার দুপুরে চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরের কাছ দিয়ে স্থলভাগে আঘাত হানে, সঙ্গে করে নিয়ে আসে তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি।

ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করেছিল হংকং। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হংকং ও নিকটবর্তী ম্যাকাওয়ে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।

জলোচ্ছ্বাসে হংকংয়ের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন এলাকা।

ঘূর্ণিঝড়টি হংকং অতিক্রম করার সময় এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের কারণে চীনের মূলভূখণ্ডের প্রায় ২৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

টাইফুনের তাণ্ডবে ম্যাকাওয়ে আটজনের মৃত্যু হয়েছে। চীনের মূল ভূখণ্ডে মারা গেছে আরও চারজন। এছাড়া আরেক ব্যক্তির নিখোঁজ থাকার খবর এসেছে স্থানীয় গণমাধ্যম।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, টাইফুন হাতোর কারণে বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলবর্তী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, ট্রেন স্টেশন ও বিমানবন্দরগুলো বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

হাতোর কারণে হংকংয়ে একশ কোটি ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে হিসাব করা হয়েছে।

জাপানি শব্দ ‘হাতো’র অর্থ ‘কবুতর’। এই ‘কবুতর’ এখন স্থলভাগের আরও ভেতরে প্রবেশ করে ক্রমশ শক্তি হারাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা