,

পাকিস্তানে চীনা সেনা মোতায়েন : ভারতের উদ্বেগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। যুদ্ধের জন্য মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে দু’টি দেশ।

আর এরই মাঝে পাকিস্তানের ৩০০০ কিলোমিটার দীর্ঘ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানে আরও বেশি চীনা সেনা মোতায়েন করা হতে পারে বলে মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।
প্রসঙ্গত, ইতিমধ্যে অর্থনৈতিক করিডরের নিরাপত্তায় পাকিস্তান তিনটি স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এবং দু’টি বাড়তি গোলন্দাজ রেজিমেন্টও তৈরি করেছে।

প্রকাশিত এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, সিপিইসি’কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। এই করিডরের মাধ্যমে বেলুচিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে চীনের সিনজিয়াং অঞ্চলের সরাসরি সংযোগ স্থাপিত হবে। আর তাই এই অর্থনৈতিক করিডরের নিরাপত্তায় পাকিস্তানের মাটিতে আরও চীনা সেনা মোতায়েন করা হতে পারে। যদিও ইতিমধ্যে অর্থনৈতিক করিডের নিরাপত্তায় পাকিস্তানের বন্দরে ভিড়েছে বেশ কয়েকটি চীনা জাহাজ। এমনকি রয়েছে চীনা সেনাও।

প্রকাশিত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের মাটিতে আরও চীনা সেনা মোতায়েন করা হতে পারে। তবে কত সেনা আসতে পারে তা এখনই বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা