,

পাকিস্তানকে ‘বলির পাঁঠা’ বানাতে পারবে না যুক্তরাষ্ট্র

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানে নিজেদের সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে পাকিস্তানকে ‘বলির পাঁঠা’ হিসেবে ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। এমনটাই বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

সম্প্রতি আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবানকে সমর্থন দেয়ার অভিযোগে পাকিস্তানের ওপর চাপ বাড়ায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটির অবস্থান নিয়েও সমালোচনা করেছে দেশটি। এসব সমালোচনা ও অভিযোগ প্রত্যাখ্যান করে এমন বক্তব্য দিলেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন জানিয়েছেন, পাকিস্তান সরকার তালেবানদের বিষয়ে ‘অবস্থান না বদলালে’ তারা যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। তিনি আরও বলেন, নিজেদের স্বার্থেই পাকিস্তানকে এ পদক্ষেপ নিতে হবে এবং পাকিস্তানের স্থিতিশীলতার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের স্বার্থ জড়িত।

যুক্তরাষ্ট্র পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। ন্যাটো জোটে অংশীদারিত্ব ছাড়াই ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুবিধা ও শত শত কোটি ডলারের সহায়তা পেয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে