মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

news-image

আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত “ স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্য নিয়ে নাসিরনগরে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটি এমন মনিরুজ্জামান সরকার । পরে এ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আরাফাত উদ্দিন আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. যোবায়ের আহমেদ,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল হোসেন । স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আনিছুজ্জামান।

কৃষি ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অল্প পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায়,যা বিভিন্ন স্টলে এর কিছু নমুনা তুলে ধরা হয়। এছাড়া ও কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বনাঢ্য শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশগ্রহন করেন।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু