,

সরাইল শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

news-image

সরাইল প্রতিনিধি : সরাইল উপজেলা সদরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলা সদরের মালিগাঁও গ্রামের সুজন মিয়া (২০) ও সৈয়দটুলা গ্রামের মনির মিয়া (২০)। গত শনিবার রাত নয়টার দিকে সরাইল-নাসিরনগর মহাসড়কের পাশে সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রর্তক্ষদর্শী ও পুলিশ থানার জানান, সুজন মিয়া ও মনির মিয়া দুজনই পেশায় রিকশাচালক। আর শিশুটি উপজেলা সদরের স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।  শনিবার রাত আটটার দিকে ওই দুই বখাটে উপজেলা সদরের হালুয়াপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের শিশুটিকে ফুসলিয়ে বাড়ির সামনের রাস্তা থেকে তুলে নেন। তাঁরা বড্ডাপাড়া এলাকায় মহাসড়কের পাশের নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে সড়ক দিয়ে যাওয়া সিএনজিচালিত একটি অটোরিকশার চালক ও যাত্রী নেমে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় দুই বখাটেকে ধাওয়া করে আটক করে ফেলেন তাঁরা। পরে দুই বখাটেকে পুলিশে দেন তাঁরা।

সরাইল থানার ওসি রূপককুমার সাহা বলেন, পুলিশি জিম্মায় রাতেই শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনায় ওই দুজনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ