,

মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ট সন্তান- ছায়েদুল হক এমপি

news-image
আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ট সন্তান। আজ রবিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নাসিরনগরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
উদ্বোধনকালে  প্রধান অতিথি ছিলেন  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব  এডভোকেট মোহাম্মদছায়েদুল হক এমপি এ কথা বলেন । তিনি আরও বলেন,  মুক্তিযোদ্ধাদের কারণেই আজ আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মুক্তিযাদ্ধাদের মর্যাদা রক্ষায় কাজ করছে। একের পর এক প্রকল্প গ্রহণ করে  তাদের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করছে।  উপজেলা নির্বাহী অফিসার  মোঃ লিয়াকত আলীর  সভাপতিত্বে এসময়  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না , জেলা  পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক, থানার অফিসার ইনচার্জ মো: আবু জাফর,উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুস, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী,সাবেক  উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,উপজেলা যুবলীগ  সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জোতি ভট্টাচার্য,উপজেলা ছাত্রলীগ নেতা নাসিরউদ্দিন রানা, সুমন ভট্টাচার্য অমর প্রমুখ ।
এসময় মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এদিনই  বিকালে মন্ত্রী  গণপূত বিভাগের তত্ত্বাবধানে ২ কোটি ৮২লাখ  টাকা ব্যয়ে নির্মিত
 নাসিরনগরে  বহু প্রতীক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে