মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ ছয়-নয়ের অভিযোগ

news-image

বিশেষ প্রতিনিধি : কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাত ও ছয়-নয়ের গুরুতর অভিযোগ উঠেছে।

জানাযায়, চলতি বছরে বিভিন্ন স্কুল ও মাদরাসার বই পরিবহনের জন্য বরাদ্দকৃত অর্থ তিনি গত মে মাসেই উত্তোলন করে মাদরাসা ও স্কুল গুলোকে না দিয়ে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাত করেছেন। এ ব্যাপারে বিভিন্ন স্কুল ও মাদরাসার মধ্যে রয়েছে নানা গুঞ্জন। ভয়ে কেউ কথা বলছেনা। তিনি কারনে-অকারনে বিভিন্ন প্রতিষ্ঠানকে নানা অজুহাতে কারন দর্শানো নোটিশ দিয়ে হয়রানি করে থাকেন। প্রায় শতাধিক স্কুল ও মাদরাসা বই পরিবহনের অর্থ না পাওয়ায় শিক্ষক প্রধানদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদরাসা সুপার বলেন, মাদরাসা ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রিজাইডিং নিয়োগ করা হলে জাফর আহাম্মদ কে বাধ্যতামূলক তিন হাজার টাকা ঘুষ দিতে হয় অন্যথায় তিনি হয়রানি করেন। এদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুশীল সমাজের পক্ষ থেকেও জাফর আহাম্মদের বিরুদ্ধে চরম আপত্তি। লোকটির স্বাধীনতা বিরোধী চক্রের সাথে ঘনিষ্ট সম্পর্ক । অপরদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের কাছ থেকে দূরত্ব রেখে চলেন।

জানাযায়, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনে গিয়ে সুক্ষ্ম কারচুপি করে থাকেন। সম্প্রতি কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে ও কারচুপির অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। ২০১৬ সালেও তিনি একই ভাবে অর্থ উত্তোলন করে ওই টাকা আত্মসাত করেছিলেন। পরে অভিযোগ হলে সাংবাদিকরা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জাফর আহাম্মদকে। তখন তিনি তড়িঘরি করে এই টাকা স্কুল ও মাদরাসা প্রধানদের দিয়ে পেছনের তারিখে স্বাক্ষর করাতে বাধ্য করে।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, তিনি সহসাই টাকা দিয়ে দিবেন। তবে সরকারী অর্থ কোষাগার থেকে উত্তোলন করে কতদিন রাখা যায় এ প্রশ্নের জবাবে তিনি বলেন এটা রাখা যায় না।

এ জাতীয় আরও খবর

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু, তল্লাশি অভিযান চলছে

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

ঘি খেলে কি কোলেস্টেরল বাড়ে?

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজস্ব আদায়ে খাতভিত্তিক ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

আরও কমলো সোনার দাম

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা