,

২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

news-image
আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর :  ২০১৮ সালের মধ্যে উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। আজ শনিবার উপজেলার বুড়িশ্বর গ্রাম  বিদ্যুত সংযোগের উদ্বোধনকালে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব  এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি একথা বলেন। তিনি আরো বলেন,বর্তমান সরকারের অঙ্গীকার অনুয়ায়ী  ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। তিনি বুড়িশ্বরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে এলাকার উন্নয়নের সুযোগ করে দিয়েছিলেন। আমিও আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করছি। রাস্তা হয়েছে, বিদ্যুত পেয়েছেন, আরো   যেসব সমস্যা রয়েছে পর্যায়ক্রমে সব সমাধান করা হবে। আপনারা শুধু জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রাখেন।
এই সরকার জনগণ বান্ধব সরকার, উন্নয়নের সরকার। এসময়  ব্রাহ্মণবাড়িয়া  পল্লী বিদ্যুৎ সমিতির জিএম  আবদুল  ওয়ারিদ,উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী,থানার অফিসার ইনচার্জ  মো: আবু জাফর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না ,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক, মহিলা সদস্য শাহিনা খানম, সাবেক  উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম রহিমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন  । বিকালে  মন্ত্রী  জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত বুড়িশ্বর  ইউনিয়ন  আওয়ামীলীগ সভাপতি সাহেব   আলী মাস্টারের  সভাপতিত্বে আলমগীর মাস্টারের পরিচালনায় এক আলোচনা সভা স্থানীয় ঈদগাহ  মাঠে  অনুষ্ঠিত হয় । এতে  উপজেলাসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
উল্লেখ্য, স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি বুড়িশ্বর  গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ১ কোটি  ৫৫ লক্ষ ৮৫ হাজার  টাকা ব্যয়ে ১০.৩৯ কিলোমিটার নতুন লাইন নির্মাণ করে। এর আওতায় ৯৪৩ টি পরিবার বিদ্যুত সুবিধা ভোগ করবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ