,

নবীনগর পাগলা নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পাগলা নদী থেকে মো. ফায়েজুর (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের চরগোসাইপুর গ্রামের পাগলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফায়েজুর ওই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের আবদুল রসুলের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চরগোসাইপুর গ্রামের পাগলা নদীতে ফায়েজুরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে না। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ