,

নবীনগরে রাস্তা দখলমুক্ত করার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর  পৌর সদরে জনসাধারনের চলাচলের রাস্তা অবৈধ দখলমুক্ত করার দাবীতে স্কুল কলেজের শিক্ষার্থী ও মানবসেবা সংগঠন গতকাল বৃহসপতিবার (১৭/৮) বিকালে নবীনগর থানা গেইট ও সালাম রোডে মানববন্ধন করে। উপজেলার শত শত শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হাটা আমার অধিকার, রাস্তা থেকে অবৈধ দোকান উচ্ছেদ চাই, পরিস্কার রাখবো থাকবো, ফুটপাত মুক্ত কর, ইত্যাদি বিভিন্ন শ্লোগানের ফেষ্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয়। তারা ক্ষুদ্ব প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, ইউএনও মহোদয় সালাম রোড দখলমুক্ত করেছেন কিন্তু একটি মহল তাদের ব্যাক্তিস্বার্থে অবৈধ দখলদারদের রাস্তায় বসাতে চেষ্ঠা চালাচ্ছে, আমাদের দাবী ওই রাস্তার মত নবীনগর পৌরসদরসহ সকল স্থানে দখলকৃত সকল রাস্তা মুক্ত করার অভিযান চালিয়ে যাবেন। এছাড়া বাজারের দুর্গন্ধ এবং আবর্জনা রাস্তার আশপাশের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থী ও মানব সেবা সংগঠনের সদস্যরা জনমনে সচেতনতা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে