,

বাঞ্ছারামপুরে হতদরিদ্র অটোচালকের হাত-পা ভেঙ্গে দিলো এক সন্ত্রাসী

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে ৫ বছর আগের পূর্ব শক্রতার কারনে আজ (বুধবার) বিকেলে এক অটোবাইকের চালক জাহাঙ্গীর আলমের হাত-পা ভেঙ্গে দিয়েছে আবদুর রহমান নামে এক সন্ত্রাসী।

সরেজমিনে বাঞ্ছারামপুর সদর সরকারি হাসপাতালে যেয়ে জানা যায়,২০১২সালে ‘সোনারামপুর বনাম দরিয়াদৌলত’-এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়।সেই সংঘর্ষে দরিয়াদৌলত গ্রামের এক ব্যক্তি মারা যায়।আর -সেই জের ধরে ৫ বছর পর আজ অতীব দরিদ্র ১ মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে কেনা নতুন অটোবাইকে যাত্রী নিয়ে যাবার সময় আবদুর রহমান গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটাতে থাকে।এক পর্যায়ে জাহাঙ্গীর আলমের হাত ও পা দুটোই ভেঙ্গে যায়।মারধোরের পর,অটোবাইকের চাবি নিয়ে বীরদর্পে হেটে চলে যায়,সন্ত্রাসী রহমান।

খোজ ও কথা বলে জানা গেছে, ৫ বছর আগের দুই গ্রামের সেই সংঘর্ষে আলোচ্য জাহাঙ্গীর সংঘর্ষের সময় বাঞ্ছারামপুর উপজেলাতেই ছিলেন না।
মারধোরের ঘটনাস্থল দরিয়াদৌলতের ইউনিয়ন চেয়ারম্যান মো.রিপন মুঠোফোনে জানান,-‘বিষয়টি নিয়ে আমি অবহিত নই।ঘটনা সত্য হলে উপযুক্ত বিচারের চেষ্টা করবো।’
বাঞ্ছারামপুর মডেল থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক মো.শাহ আলম বলেন,-‘বিষয়টি নিয়ে কোন মামলা থানায় হয়নি’।

হতদরিদ্র ও নিরীহ প্রকৃতির জাহাঙ্গীর আলমের (৩৫) মা ও ভাই জানায়,এক মাস আগে আমার বাবা,মা ও বোনকেও এই আবদুর রহমান মারধোর করে।আমাদের একমাত্র অপরাধ আমাদের বসতভিটা সোনারামপুুর গ্রামে। জাহাঙ্গীর বৃদ্ধা,অনাহারী মা সরকারি হাসপাতালের পুরুষ ওয়ার্ডের স্যাঁতসেঁতে মেঁেঝতে বসে হাউ-মাউ করে কেঁদে কেঁদে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এই প্রতিবেদকের মাধ্যমে আঞ্চলিক ভাষায় প্রশ্ন করেন,-“আমরা গরীব বইল্ল্যা,আমরা রাজনীতি করি না বইল্ল্যা-ই আজ আমার ছেলেডারে রহমাইন্ন্যা হাত-পাও ভাইঙ্গা দেওয়ার সাহস পাইছে।কই যারা পার্টি করে তাদের হাত-পাও তো দরিয়াদৌলতের বেবাকতে(সবাই) সালাম করে।আমরা গরীব বইল্ল্যা কী মামলা করা,বিচার পামু না ?”

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ