,

সৈয়দ নজরুল ইসলাম সেতুতে সিএনজি চালিত অটো রিক্সা চালুর দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ সৈয়দ নজরুল ইসলাম সেতুতে সিএনজি চালিত অটো রিক্সা বন্ধ হওয়ায় কারনে সিএনজি চালকদের মানবেতর জীবন যাপন করার কারনে মত বিনিময় সভা করেছে (আশুগঞ্জ-ভৈরব) সৈয়দ নজরুল ইসলাম সেতু পারাপার শ্রমিক সংঘ। ১৬ আগস্ট বুধবার বিকেলে আশুগঞ্জ গোল চত্ত্বর মুক্তিযোদ্ধা স্মৃতি সম্মূখ এর প্রাঙ্গনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অটো সিএনজি পারাপারের ভৈরব পাড়ের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও (আশুগঞ্জ-ভৈরব) সৈয়দ নজরুল ইসলাম সেতু পারাপার শ্রমিক সংঘের আহ্বায়ক তানশেন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জাগ্রত আশুগঞ্জ বাসীর সদস্য সচিব ঈশাঁ খান, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, জাগ্রত আশুগঞ্জ বাসীর যুগ্ম আহ্বায়ক মোবারক আলী চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম, আশুগঞ্জ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাহার মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, বিশিষ্ট ব্যাক্তি আজিজুর রহমান মুন্সী, আশুগঞ্জ বন্দর আওয়ামীলীগের সভাপতি বাবুল আহমেদ, যুবলীগ নেতা মুনির হোসেন, আশুগঞ্জ পরিবেশক শ্রমিক সংগঠনের সভাপতি জুয়েলসহ আরো বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সেতুতে সিএনজি চালিত অটো রিক্সা চলাচল বন্ধ হওয়ার কারনে সাধারণ জনগন, রোগী, ছাত্র, ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ ১৪ বছর যাবত সিএনজি চালিত অটো রিক্সা মাধ্যমে যাত্রী পারাপার করে আসা গরিব অসহায় সিএনজি চালিত অটো রিক্সার মালিক ও শ্রমিকরা সৈয়দ নজরুল ইসলাম সেতুতে সিএনজি চালিত অটো রিক্সা চালুর দাবি জানান। এছাড়াও আগামী শুক্রবার আশুগঞ্জ প্রেসক্লাবে মত বিনিময় সভা করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে