,

নবীনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে সোমবার(১৪/৮) সকালে বাইশমৌজা বাজারের ধর্ষকের বাবার চায়ের দোকানে। এ ঘটনায় ওই যুবতী নিজে বাদী হয়ে মঙ্গলবার সকালে নবীনগর থানায় ধর্ষনের মামলা দায়ের করেন(মামলা নং১৮)।

পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে বীরগাওঁ ইউনিয়নের আমতলী গ্রামের কালা মিয়ার ছেলের মোক্তার হোসেনের সঙ্গে ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামে জনৈক এক ব্যাক্তির কন্যা ওই যুবতীর মোবাইল ফোনের রং নাম্বারে েেপ্রম হয়। সোমবার সকালে ওই যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে মোক্তার হোসেন তার এক অজ্ঞাতনামা বন্ধুর সহযোগিতায় বাইশমৌজা বাজারে নিয়ে আসে।পরে ওই বাজারে মোক্তারের বাবার চায়ের দোকানে পিছনে বিশ্রামের কক্ষে নিয়ে বন্ধুকে বাহিরে পাহারা দিয়ে মোক্তার জোরর্পূবক ধর্ষন করে ।দ্বিতীয়বার ধর্ষন করার সময় ওই যুবতীর চিৎকারে এলাকাবাসি দোকানের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। তবে মোক্তার ও তার অজ্ঞাত বন্ধু পালিয়ে যায়।পুলিশ ঘটনা স্থল হতে ওই যুবতীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপতালে প্রেরন করে।
নবীনগর থানার ওসি মো:আসলাম সিকদার ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজনই পুলিশে খবর দেন। পরে যুবতীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।থানায় ধর্ষনের মামলা হয়েছে

 

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে