শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তুমি চিরঞ্জীব তুমি শাস্বত তুমি অনন্তকালের প্রেরণা’ : ক্যা.তাজুল ইসলাম (অব.) এমপি

news-image

সালমা আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বাষির্কী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এ বছর ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে শোকদিবসে স্বতস্ফূর্ত ভাবে কর্মসূচি পালন করা হয়।

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.সিরাজুল ইসলাম,মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসু ইসলাম,পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা প্রমূখ।তারা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। কয়েকজন বিপথগামী সৈনিক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তা ঠিক নয় বরং তাঁর মৃত্যুর পেছনে ছিল আন্তর্জাতিক চক্রান্ত। বাঙ্গালী জাতিকে স্বাধীনতার স্বাদ ভোগ করার সুযোগ দান করেন বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। তাঁকে স্বপরিবারে হত্যা করা ছিল জাতির জন্য কলঙ্কজনক এবং তাঁর সম্বন্ধে বিভ্রান্তি ও ইতিহাস বিকৃতি লজ্জাজনকও বটে।

আজ (সোমবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামীলীগ,উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ,উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়, প্রশাসনসহ বাঞ্ছারামপুর উপজেলার বড়বাড়ীসহ উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক স্থানীয় সংসদ সদস্য ক্যা.এবি তাজুল ইসলাম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ