,

আখাউড়ায় পাহাড়ি ঢলে স্হলবন্দরসহ কয়েক গ্রাম  প্লাবিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে স্থলবন্দরসহ সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার থেকে দুপুর  থেকেই অস্বাভাবিকভাবে পানি ঢোকার কারণে তলিয়ে যেতে থাকে ওইসব গ্রামের রাস্তা-ঘাট। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
পাহাড়ি ঢলের কারণে আখাউড়া স্থলবন্দর, আখাউড়া ইমিগ্রেশন হাটু পানি জমেছে। এর ফলে ব্যাহত হচ্ছে বন্দরের আমদানি-রফতানি ও যাত্রী পারাপার কার্যক্রম।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূইয়া জানান, অস্বাভাবিকভাবে পানি বাড়ার কারণে আমাদের আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমাদের পণ্যবোঝাই ট্রাক ত্রিপুরায় প্রবেশ করতে পারছে না।
খোঁজ নিয়ে জানা যায়, আখাউড়া স্থলবন্দর সংলগ্ন খালটি দিয়ে ভারতীয় ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করছে। এতে করে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও বঙ্গেরচর গ্রামের জমি ও রাস্তাঘাট তলিয়ে যায়। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। খাল দিয়ে আসা পানি সামনের দিকে সরতে পারছে না। যে কারণে কয়েকটি গ্রামে পানি ঢুকে মানুষের দুর্ভোগ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ