,

আখাউড়ায় টানাবৃষ্টিতে স্হলবন্দর প্লাবিত,বাড়িঘরসহ মৌসুমীফসলের ক্ষতি

news-image

আনোয়ার হোসেন উজ্জল : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মৌসুমী  টানাবৃষ্টি আর ভারতের ত্রিপুরার থেকে নেমে আসা উজানের ঢলের পানিতে বিস্তীর্ণ অঞ্চল আবার নতুন করে প্লাবিত হয়েছে। এতে করে ব্যাহত হয়েছে স্থল বন্দরের কার্যক্রম। এছাড়া কৃষকের সবজির বাগানসহ বাড়িঘর তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আখাউড়া থেকে আগড়তলা চেক পোষ্ট পর্যন্ত একমাত্র ট্রানজিট সড়কের অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্থল বন্দরের স্বাভাবিক কার্যক্রম। আমদানি রপ্তানি পন্যবাহী পরিবহন চলাচলে ও পার্সপোর্টধারী যাত্রী সাধারনের যাতায়াতে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া আমদানি-রপ্তানি এসিয়েশনের অফিস তলিয়ে গেছে  প্রায় দুই ফুট পানির নীচে। এতে মূল্যবান আসবারপএ সহ অনেক জরুরী কাগজ পএ পানির নীচে ভিজে বিনষ্ট হয়েছে।

অন্যদিকে খড়মপুরে কেল্লা শাহ (রা:) এর স্বরনে ৭ দিন ব্যাপী মহা – পবিত্র উরশ মোবারকে দূর – দুরান্ত থেকে আসা ভক্ত আশেকানের পদচারনায় খড়মপুর এখন মুখরিত। হঠাৎ ভারি বর্ষন ও আকষ্মিক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে