,

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছাারামপুরে মো. সাইফুল ইসলাম (১৪)অটো বাইক চালক খুন হয়েছে। সে উপজেলার তেজখালী ইউনিয়নের চরগ্রামের  মো:ছালেক মিয়ার ছেলে। এই হত্যাকান্ড ঘটনায় জড়িত থাকার দায়ে তার ভাই  সাজিব (১৯)ও সহযোগী জামিল (১৭) কে আটক করেছে পুলিশ।

এলাকাবাসি ও পুলিশ জানায়, গত বুধবার রাতে যেকোন সময় পারিবারিক বিরোধের পূর্ব জেড় ধরে সাইফুলকে তার সৎ ভাইরা পরিকল্পিত ভাবে মেরে বাড়ি অদূরে একটি ডোবাতে ফেলে রাখে। বৃহস্হপতিবার দিনগত রাতে স্হানীয়রা তার লাশ ডোবাতে দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দিলে তার মা লিলি বেগম এসে তার লাশ  সনাক্ত করে। তখন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এছাড়া তারা আরও জানায়, রাজিব এবং সাইফুল সৎ ভাই। লিলি বেগমের প্রথম স্বামীর সন্তান রাজিব। স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিবাহ বসলে সাইফুলের জন্ম হয়। পারিবারিক বিরোধের জেড় ধরে প্রায়ই তাদের মর্ধ্যে ঝাগড়া-বিবাদ হতো।

এই ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, পারিবারিক বিরোধ কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা ভাইসহ দুজন আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ