,

ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে ভারতীয় ভিসা সেন্টার হচ্ছে- ভারতীয় ডেপুটি হাই কমিশনার

news-image

ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে অচিরেই, ভারতীয় ভিসা সেন্টার খোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ হালদার।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের জেলরোডস্থ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত একটি সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ‘শেকড়ের সন্ধানে’ নামে একটি সংগঠন এ সুধি সমাবেশের আয়োজন করে।
সোমনাথ হালদার বলেন, বর্তমানে চট্টগ্রাম ভিসা আবেদন কেন্দ্র থেকে ই-টোকেন ছাড়াই ভিসা দেয়া হচ্ছে। প্রতিদিন প্রায় এক হাজার ভিসা ইস্যু করা হচ্ছে চট্টগ্রাম থেকে। খুব শিগগির সব স্থলপথ দিয়ে বাংলাদেশিরা যেন ভারতে প্রবেশ করতে পারেন সে লক্ষ্যে কাজ করছে হাইকমিশন।
সুধি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘ সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সাংবাদিক মনজুরুল আলম, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ