,

অপরিচিত স্থানে ঘুমের সমস্যা হয় কেন?

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :অনেকে অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যায় ভোগেন। বিভিন্ন কারণে এই সমস্যা হয়।

তবে অপরিচিত জায়গায় ঘুম ভালো হয় না বলে অনেকে অভিযোগ করেন। কিন্তু কেন এমন হয় তা হয়তো অনেকেই জানেন না। অপরিচিত জায়গায় ঘুমানোর সময় মস্তিষ্কের বাম দিক সম্ভাব্য বিপদের জন্য সতর্ক থাকে। তাই নাকি ভালো ঘুম হয় না। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের বাম দিক শব্দের প্রতি অধিক প্রতিক্রিয়াশীল থাকে। গবেষণায় ৩৫ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে বিজ্ঞানীরা ইলেক্ট্রোএনসিফালোগ্রাফি, ম্যাগনেটোএনসিফালোগ্রাফি এবং ম্যাগনেটিক রেসোন্যান্স ইমেজিং ব্যবহার করেন।

এরপর বিজ্ঞানীরা দেখেন, অপরিচিত স্থানে মস্তিষ্কের বাম গোলার্ধ অধিক সজাগ থাকে। ঠিক একই রকম আচরণ লক্ষ্য করা যায় সামুদ্রিক প্রাণি ও কিছু পাখির মধ্যেও। নতুন স্থানে প্রথম রাতেই শুধু তা লক্ষ্য করা যায়।

এ ব্যাপারে ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক যুকা সাসাকি বলেন, ‘এর মাধ্যমে মানুষ তাদের ‘নাইটওয়াচম্যান’ ফাংশন বন্ধ করা শিখতে পারে।

‘কারেন্ট বায়োলজি’ জার্নালে তিনি আরো লিখেন, ‘মানবমস্তিস্ক খুবই নমনীয়। কোনো অপরিচত জায়গায় প্রথম রাতে ঘুম না হলেও আস্তে আস্তে তা ঠিক হয়ে যায়। ‘

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে